১ বছরের মধ্যে ঘরে ঘরে জিও ফাইবার
টেলিকম দুনিয়ার পর এবার ডিটিএইচ দুনিয়ায় নতুন চমক দিলো ভারতের রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও ইনফোকম প্রতিষ্ঠানের জিও গিগা ফাইবারের পরিষেবা। প্রায় এক বছর আগেই ডিটিএইচ পরিষেবায় গিগাফাইবার নিয়ে আসার কথা জানিয়েছিল জিও। অবশেষে ১২ আগস্ট সেই অপেক্ষার অবসান ঘটে।
রিলায়েন্স জিও ঘোষণা করেছে ৫ সেপ্টেম্বরে ভারতে উন্মোচন হবে জিও ফাইবার সার্ভিস। জিও এর এই অফুরন্ত সুবিধা সহ পরিষেবা আপনি কি করে ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে রিলায়েন্স জিও।
৪২ তম বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, জিও গিগা ফাইবারের আকর্ষণীয় প্ল্যান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মাসের মধ্যে ঘরে ঘরে পৌঁছে যাবে জিও ফাইবার। সর্বনিম্ন প্ল্যানে পেয়ে যাবেন ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট। অল্প টাকা খরচ করলেই ইন্টারনেটের স্পিড পৌঁছে যাবে ১ জিবিপিএস। এদিন, ৭০০ রুপি থেকে ১০,০০০ রুপি খরচের মাসিক প্ল্যানের আনুষ্ঠানিক ঘোষণা করে রিলায়েন্স।
লাইফটাইম প্ল্যানে কমপ্লিমেন্টারি হিসাবে থাকবে এইচডি, ৪কে এলইডি টিভিতে ৪কে সেট-অপ বক্সের মাধ্যমে দেখার সুবিধা। ইস্টলেশনের জন্য কোনো মূল্য দিতে হবে না।
এখনও পর্যন্ত কোম্পানি খরচের যে হিসাব দিয়েছে তাতে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে ২৫০০ রুপি । যা অবশ্যই রিফান্ডেবেল। ট্রায়ালের সময় দেখা গেছে প্রতি মাসে গড়ে ১০০ গিগাবাইটের বেশি ইন্টারনেট পরিষেবা পাওয়া যাচ্ছে। আগামী দিনে জিও ফাইবারের সঙ্গে ১ জিবিপিএস গতি এবং ল্যান্ডলাইন সংযোগ এবং ডিজিটাল সেট-টপ-বক্স, এইচডি বিনোদন, ভয়েস কল ও আরও অনেক স্মার্ট হোম সলিউশন অফার করার প্রতিশ্রুতি দিয়েছে রিলায়েন্স।